• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী

মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুন ২০২৬, ০১:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানো কারণে পরিবেশ নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এ সম্পর্কে সবার সচেতন থাকাই বড় বিষয়।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর বিষয়েও কথা বলেন। তিনি বলেন, পিলারের নিচ থেকে প্রায় ১৫ ফুট গভীর করে মাটি কেটে সরানোর কাজ পদ্মা সেতু কনস্ট্রাকশনেরই একটি অংশ

শেখ রবিউল আলম বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য কৃত্রিমভাবে কিছু বাড়তি কাজ করা হয়। সেখানে অনেক বাড়তি মাটি জমা করতে হয়। আবার কাজ শেষে ওই বাড়তি মাটিটা সরিয়ে ফেলারও চুক্তি থাকে ঠিকাদারের সঙ্গে। কিন্তু পিলারের মাটির সঙ্গে ওই বাড়তি মাটির কোনো সম্পর্ক নেই। এজন্যই পদ্মা সেতুর পিলারের পাশের অতিরিক্ত মাটিটা সরিয়ে ফেলা হয়েছে। ওই মাটি সারানোর কাজ সেতু কনস্ট্রাকশনেরই একটি অংশ।

জনগণের প্রত্যাশা অনুযায়ী জনকল্যাণকর কাজ করার জন্য সরকার তৎপর জানিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, সরকারের পরিকল্পনা আর নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে ফল উৎপাদনে বিপ্লব ঘটেছে: কৃষিমন্ত্রী
দেশে ফল উৎপাদনে বিপ্লব ঘটেছে: কৃষিমন্ত্রী
নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন
নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন
সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা