টপ নিউজ
মির্জা ফখরুলের যে কর্মসূচি স্থগিত
১৮ জুন ২০২৬, ০৩:১০ পি.এম.

ছবি: সংগৃহীত
গাজীপুরে আগামীকালের শুক্রবার বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি বাতিল করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৮ জুন) উক্ত কর্মসূচির মিডিয়া কাভারেজ জন্য চিঠি দেন মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়ন। তবে এর কিছু সময় পরেই অনিবার্য কারণে কর্মসূচি বাতিল করা হয়।
উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলার কুচিলাবাড়ী এলাকায় অবস্থিত সিসিইউএলবি (CCULB) রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার এবং শান্তির নীড় রিসোর্টে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ভিওডি বাংলা/আরআর/বিন্দু







