• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিউ মার্কেটে গুলিতে নিহত ব্যক্তি ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন

নিজস্ব প্রতিবেদক    ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৫ এ.এম.
খন্দকার নাঈম আহমেদ টিটন। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় এলোপাতাড়ি গুলিতে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম খন্দকার নাঈম আহমেদ (৪২)। তিনি ‘টিটন’ নামেই বেশি পরিচিত ছিলেন এবং ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদৎ হোসেন।

তিনি বলেন, ‘পিবিআই নিহতের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে। তার আরও বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘গুলিবিদ্ধ টিটনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাহনেওয়াজ হোস্টেলের সামনে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে গুলি করে।

সূত্রে জানা গেছে, নিহত টিটন দীর্ঘ দুই দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন। তবে জামিনে মুক্তির পর তিনি নিয়মিত আদালতে হাজিরা দেননি এবং বর্তমানে পলাতক ছিলেন। এ কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

টিটনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোহাম্মদপুর-পল্টনে অস্ত্র, গুলি ও লক্ষাধিক ইয়াবাসহ গ্রেপ্তার ৫: র‍্যাব
মোহাম্মদপুর-পল্টনে অস্ত্র, গুলি ও লক্ষাধিক ইয়াবাসহ গ্রেপ্তার ৫: র‍্যাব
গুলশানে বিদেশি নাগরিকের রহস্যজনক মৃত্যু
গুলশানে বিদেশি নাগরিকের রহস্যজনক মৃত্যু
নবীন সদস্যদের বরণ করল এনইউবি ফিল্ম ও ফটোগ্রাফি ক্লাব
নবীন সদস্যদের বরণ করল এনইউবি ফিল্ম ও ফটোগ্রাফি ক্লাব