• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানীতে যুবককে মুখোশধারীদের গুলি

   ৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৩ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পশ্চিম রামপুরায় মো. সুমন (২৫) নামের এক যুবককে গুলি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে হাতিঝিল থানা এলাকার পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের বাগিচা টেক এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুমনের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুমপুর গ্রামে। বর্তমানে পশ্চিম রামপুরার ওয়াপদা রোডে থাকেন তিনি। সুমন ইন্টারনেট লাইনের সংযোগকারী হিসেবে কাজ করেন।

আহতের পরিবারের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ, পরিদর্শক মো. ফারুক বলেন, সুমন রাতে পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের ২ নম্বর গলি দিয়ে বাসার সামনে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সেখানে মুখোশধারী অজ্ঞাত ব্যক্তিরা মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়ে আহত হন সুমন।

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, পরে স্বজনরা সুমনকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ৩টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসা শেষে আহতকে নিয়ে যায় স্বজনরা। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবারের মতো  ‘ক্লিনিং ডে’ পালন করবে ডিএসসিসি
প্রথমবারের মতো  ‘ক্লিনিং ডে’ পালন করবে ডিএসসিসি
গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার
গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার
রাতে বাড়তে পারে মেট্রোরেল চলাচলের সময়
রাতে বাড়তে পারে মেট্রোরেল চলাচলের সময়