• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আগরতলা মিশনে ভিসা সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ

   ৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) থেকে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা ও কনস্যুলার সেবা চালু করা হচ্ছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আগরতলায় সহকারী হাইকমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ‘আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে বাংলাদেশ সহকারী হইকমিশন, আগরতলাতে সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম চালু হবে।’

প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকরা গত ডিসেম্বরে সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালিয়েছিল। বাংলাদেশের জাতীয় পতাকারও অবমাননা করেছিল তারা। এরপর নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সহকারী হাইকমিশনের সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ করেছিল বাংলাদেশ।

ওই হামলার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলবও করে। আগরতলার ঘটনায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ করে তার হাতে একটি প্রতিবাদপত্রও তুলে দেয়।

হামলার ঘটনায় পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করে ত্রিপুরা রাজ্য পুলিশ। বদলি করা হয় জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তাকে। ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৮ জুন
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৮ জুন
রাজধানীর প্রতিটি বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের
রাজধানীর প্রতিটি বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের
দুর্নীতিবিরোধী অঙ্গীকারে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: ইফতেখারুজ্জামান
দুর্নীতিবিরোধী অঙ্গীকারে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: ইফতেখারুজ্জামান