• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

কৃষকের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পি.এম.
শেয়ার করুন 0
বিরামপুর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকল্যাণমন্ত্রী :ছবি-ভিওডি বাংলা
বিরামপুর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকল্যাণমন্ত্রী :ছবি-ভিওডি বাংলা

শুধু ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড বা কৃষি লোন মওকুফের মধ্যে সীমাবদ্ধ না থেকে বর্তমান সরকার কৃষকের সামগ্রিক ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

বর্তমান সরকার শুধু ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড বা কৃষি ঋণ মওকুফের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং কৃষকের সামগ্রিক জীবনমান উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষকের উৎপাদন সক্ষমতা বাড়ানোই সরকারের মূল লক্ষ্য। প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে, যাতে তারা অধিক ফসল উৎপাদন করতে পারেন। এর ফলে শুধু কৃষকের ব্যক্তিগত উন্নয়নই নয়, পুরো এলাকার অর্থনৈতিক অবস্থাও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, দেশের কৃষিনির্ভর অর্থনীতিকে টেকসই করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বৈশ্বিক নানা সংকটের মধ্যেও কৃষি খাত যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে মোট ২০ জন কৃষকের মাঝে মুগডাল বীজ ও সার বিতরণ করা হয়। পাশাপাশি ৫ জন কৃষককে মৌবক্স প্রদান করা হয়, যা মৌচাষ সম্প্রসারণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত বিরামপুর ও নবাবগঞ্জের ৭টি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থান সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
ছবি: ভিওডি বাংলা
দেশে চিকিৎসকের ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী