• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

   ২৪ এপ্রিল ২০২৬, ০১:০০ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ আয়োজন করা হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, মধুপুর থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শহিদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ সজীব কান্তি পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহি উদ্দিন আহমেদ'সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও রোভার স্কাউটের সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পুষ্টি বৈষম্য দূর করা জরুরি। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা পুষ্টিকর খাবারের গুরুত্ব, সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং অপুষ্টি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. নাজমুল হুদা।
আলোচনা সভা শেষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে আ. লীগের ঝটিকা মিছিল
ফেনীতে আ. লীগের ঝটিকা মিছিল
অর্থ আত্মসাৎ-জালিয়াতির অভিযোগে উত্তাল ক্রেডিট ইউনিয়ন, পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবি
দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে ক্রেডিট ইউনিয়ন অর্থ আত্মসাৎ-জালিয়াতির অভিযোগে উত্তাল ক্রেডিট ইউনিয়ন, পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবি
সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে সংসদে হাজির এমপি এমরান
সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে সংসদে হাজির এমপি এমরান