• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে সংসদে হাজির এমপি এমরান

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুন ২০২৬, ১১:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন দলের কয়েকজন সংসদ সদস্য। তাদের দেখে বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী সালাম দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হ্যান্ডশেক করেন। তখন প্রধানমন্ত্রী জানতে চান, ‘আপনারা এখানে কেন? আজকে সংসদ নেই? জবাবে আছে বলে জানান তারা। তখন প্রধানমন্ত্রী বলেন, ‘তাহলে সংসদে যান। আমি মৌলভীবাজার যাবো, আপনাদের এখানে কোনও কাজ নেই। আপনারা সংসদে যান।’ 

বুধবার (১৭ জুন) সকালে সিলেট বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, বুধবার সকালে মৌলভীবাজার সফরে যোগ দিতে সিলেট বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত হন। বিমানবন্দরের লাউঞ্জে তাদের দেখে বিরক্তি প্রকাশ করে বকুনি দেন প্রধানমন্ত্রী।

এদিকে, প্রধানমন্ত্রীর এমন বকুনি খেয়ে বিকালে সিলেট থেকে গিয়ে সরাসরি সংসদে হাজির হন এমরান আহমদ চৌধুরী এমপি। একইসঙ্গে সংসদ অধিবেশনে যোগ দেন তিনি। 

এরপরে সংসদ ভবন থেকে নিজের ফেসবুক পোস্টে এমপি এমরান আহমদ চৌধুরী লেখেন, ‘বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় উনার নির্দেশমতো আমি সাথে সাথেই ঢাকায় মহান জাতীয় সংসদে চলে আসি। তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছেন। এটা থেকেই প্রতীয়মান হয় যে, তিনি সংসদীয় গণতন্ত্রকে কতটুকু গুরুত্ব দেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকালে ঢাকা থেকে বিমানে সিলেট পৌঁছে সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান। শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন এবং সেখানে দুটি গাছের চারা (জাম ও কৃষ্ণচূড়া) রোপণ করেন। এরপর মৌলভীবাজার সদর উপজেলার ‘মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়’ মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ
প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ
রিক্রুটিং কোম্পানির নামে দালাল বাণিজ্য
রিক্রুটিং কোম্পানির নামে দালাল বাণিজ্য
মালয়েশিয়া প্রবাসীদের ৬ দফা দাবিতে স্মারকলিপি পেশ
মালয়েশিয়া প্রবাসীদের ৬ দফা দাবিতে স্মারকলিপি পেশ