• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

রেল ও নৌ পরিবহনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনও হয়নি : মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রেল ও নৌ পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন ভাড়া বাড়ানো নিয়ে মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে আন্তঃজেলা পরিবহনেও প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানো হবে। নতুন ভাড়া আজ থেকেই কার্যকর হবে এবং এটি শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়া বাড়ানো হচ্ছে না।

তিনি আরও জানান, জ্বালানি তেলের দাম কমে গেলে বাসভাড়াও সমন্বয় করে কমানো হবে। তবে রেল ও নৌ পরিবহনের ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বর্তমানে দূরপাল্লার বাসে সরকার নির্ধারিত ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।

এর আগে, ২২ এপ্রিল সচিবালয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া নির্ধারণ নিয়ে বৈঠক শেষে মন্ত্রী জানিয়েছিলেন, সেদিন কোনো সিদ্ধান্ত হয়নি; পরদিন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ডলারের ঊর্ধ্বগতির কারণে আমদানিকৃত যন্ত্রাংশ এবং যানবাহন রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে পরিবহন খাত বাড়তি আর্থিক চাপে পড়েছে।

এই পরিস্থিতিতে খাতটির স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানি ব্যয় ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি।

এর আগে, গত রোববার (১৮ এপ্রিল) রাতে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিআরটিএ কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়া নির্ধারণে একটি খসড়া প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে। অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সেনাপ্রধান
দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সেনাপ্রধান
সকলের মতামতের ভিত্তিতে জাতীয় গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্য প্রতিমন্ত্রী
সকলের মতামতের ভিত্তিতে জাতীয় গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্য প্রতিমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী