• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাস্তব জীবন নিয়ে হাজির হচ্ছেন অনন্ত-বর্ষা

বিনোদন ডেস্ক    ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ এ.এম.
ছবি : সংগৃহীত

বিরতির পর আবারো একফ্রেমে দেখা যাবে জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষাকে।  হিরু খানের পরিচালনায় নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তারা। 

সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন মনোরম স্থানে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এই কাজের বিশেষ আকর্ষণ হচ্ছে—অনন্ত-বর্ষার পর্দার জীবনের পাশাপাশি তাদের বাস্তব জীবনের গল্পও উঠে আসবে।  

অনন্ত জলিল বলেন, “অনেক দিন পর এমন একটি কাজ করলাম, যেটা নিয়ে ভালো লাগা কাজ করছে। পুরো শুটিং টিমই খুব আন্তরিক ছিল। আশা করছি, প্রচারে এলে দর্শকদেরও ভালো লাগবে।” 

কাজটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে বর্ষা বলেন, “খুবই গোছানো একটি দলের সঙ্গে কাজ করেছি। পোশাক, আলো, ক্যামেরা, রূপসজ্জা—সবকিছুতেই আলাদা যত্ন ছিল। আমাদের ব্যক্তিগত জীবনের কিছু অংশও এতে দেখা যাবে, যা দর্শকদের কাছে নতুন লাগবে।” 

অনন্ত-বর্ষা জুটিকে নিয়ে কাজ করার কারণ ব্যাখ্যা করে নির্মাতা হিরু খান বলেন, “ক্লায়েন্ট সেবা হোল্ডিংস লিমিটেডের পরামর্শ ছিল এমন একটি জুটিকে নেওয়া, যারা ব্যক্তিজীবন ও শোবিজ—দুই জায়গাতেই সফল। সেই জায়গা থেকেই অনন্ত-বর্ষাকে বেছে নেওয়া। আমি চেষ্টা করেছি তাদের নতুনভাবে উপস্থাপন করতে।” 

গোলাম রাব্বানির চিত্রনাট্যে নির্মিত এই বিজ্ঞাপনচিত্রে আরো মডেল হয়েছেন দ্বীন ই লাম, প্রিয়াঙ্কা পিউ, তন্ময় সূর্য, শোভব, পারভেজ আনোয়ার, শুভ ও ফয়সাল।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ককটেল ২’ নিয়ে জল্পনা, মুখ খুললেন পরিচালক
‘ককটেল ২’ নিয়ে জল্পনা, মুখ খুললেন পরিচালক
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
সম্মানজনক মন্টেনিগ্রো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ‘নিশি’
সম্মানজনক মন্টেনিগ্রো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ‘নিশি’