• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব বিএসএফের পুশইন ঠেকিয়ে দিলো বিজিবি, নো ম্যান্স ল্যান্ডে ২৮ জন সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ বিএনপি সরকারকে টার্গেট করে ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজনৈতিক পরিবেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ক্রীড়াঙ্গন: ক্রীড়া প্রতিমন্ত্রী জিমেইল হ্যাক করে লাখ লাখ টাকা লুট, মূলহোতাসহ গ্রেপ্তার ২ 'গুপ্তলীগের গুপ্তমিছিল’ প্রতিহতে চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শাকিব-বুবলীর পরিবারে নতুন অতিথি

বিনোদন প্রতিবেদক    ৫ জুন ২০২৬, ০৭:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর পরিবারে এসেছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের মা হওয়ার খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন বুবলী। তাদের ঘর আলো করে এসেছে এক কন্যাসন্তান, যার নাম রাখা হয়েছে শার্লিন খান।

শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানকে ট্যাগ করে দেওয়া এক পোস্টে সুখবরটি প্রকাশ করেন বুবলী। পোস্টে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”

পরে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বুবলী জানান, তাদের কন্যাসন্তান বর্তমানে সুস্থ ও ভালো আছে। তিনি বলেন, “আপনাদের দোয়ায় আমার মেয়ে এখন বেশ ভালো ও সুস্থ আছে।”

জানা গেছে, গত ১১ মে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জন্ম নেয় শার্লিন খান। পরিবারের নতুন সদস্যকে পেয়ে বেশ আনন্দিত বড় ভাই শেহজাদ খান বীরও।

মাতৃত্বকালীন বিরতির কারণে কিছুদিন অভিনয় ও অন্যান্য কাজ থেকে দূরে ছিলেন বুবলী। তবে খুব শিগগিরই কাজে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। বুবলীর ভাষ্য, অনেক প্রযোজকের গুরুত্বপূর্ণ কাজ অপেক্ষমাণ রয়েছে। তাই কিছুদিন বিশ্রাম নিয়ে দ্রুতই শুটিংয়ে ফিরতে চান, যাতে কোনো নির্মাতা ক্ষতির মুখে না পড়েন।

উল্লেখ্য, শাকিব খান ও বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জিউইশ মেডিকেল হাসপাতালে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের জন্মের খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন এই তারকা জুটি।

নতুন অতিথির আগমনে এখন আনন্দে ভাসছে শাকিব-বুবলীর পরিবার। ভক্ত-অনুরাগীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাদের।

ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুমন ফারুকের উপস্থিতিতে মুখরিত ‘মাসুদ রানা’র বিশেষ প্রদর্শনী
সুমন ফারুকের উপস্থিতিতে মুখরিত ‘মাসুদ রানা’র বিশেষ প্রদর্শনী
৬১ বছর বয়স, এবার তৃতীয় বিয়ে করছেন আমির খান
৬১ বছর বয়স, এবার তৃতীয় বিয়ে করছেন আমির খান
প্রযোজকের বিরুদ্ধে আনা অভিযোগ ছিল মিথ্যা: শিল্পা
প্রযোজকের বিরুদ্ধে আনা অভিযোগ ছিল মিথ্যা: শিল্পা