• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে আবারও ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্তটি একই দিন সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো এলপিজির দাম সমন্বয় করা হলো। এর আগে এপ্রিলের শুরুতে ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

শুধু এলপিজি নয়, অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। নতুন দরে প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫০ পয়সা, যা আগে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা। ফলে যানবাহন খাতে ব্যবহৃত জ্বালানির ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে গেল।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা, যুদ্ধ পরিস্থিতি এবং বিকল্প রুট ব্যবহার করতে গিয়ে পরিবহন ব্যয় বেড়ে যাওয়াকে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া এলপিজি আমদানিতে ব্যবহৃত জাহাজের ভাড়া, বিমা খরচ ও নিরাপত্তা প্রিমিয়ামও বেড়েছে। এসব কারণে প্রতি মেট্রিক টনে অতিরিক্ত ২৫০ মার্কিন ডলার ব্যয় যুক্ত হচ্ছে বলে জানায় সংস্থাটি। এতে করে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন মূল্য নির্ধারণ করা জরুরি হয়ে পড়ে।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থান সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
ছবি: ভিওডি বাংলা
দেশে চিকিৎসকের ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী