• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চলন্ত গাড়িতে অস্ত্রের মুখে ছিনতাই, গ্রেপ্তার ১ আগুন লাগার খবরে তাৎক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠান প্রধানমন্ত্রী : সানি গাজীপুরে তেলের গরমিল, ২০ হাজার টাকা জরিমানা ইসরায়েলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম লেবাননে ‘শিগগিরই’ যুদ্ধবিরতি হতে পারে : হিজবুল্লাহর মুখপাত্র মানুষের প্রাণ বাঁচাতে ‘রাস্তা ভিক্ষা’ চাই : হাসনাত আব্দুল্লাহ বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী লালমুক্তিবার্তা-ভারতীয় তালিকার ৬৪৭৬ জন ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ: মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রাথমিক বৃত্তিতে অনুপস্থিত ৩ হাজারের বেশি শিক্ষার্থী

সাতক্ষীরা প্রতিনিধি    ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে সাতক্ষীরা জেলার সাতটি উপজেলায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে বাংলা বিষয়ের এই পরীক্ষায় জেলার ১৭টি কেন্দ্রে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তবে মোট পরীক্ষার্থীর একটি উল্লেখযোগ্য অংশ পরীক্ষায় অনুপস্থিত ছিল।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮,৫০২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৫,১৯৮ জন এবং অনুপস্থিত ছিল ৩,৩০৪ জন। জেলায় গড় উপস্থিতির হার ৬১.১৪ শতাংশ।

উপজেলাওয়ারী তথ্যে দেখা যায়, তালা উপজেলায় উপস্থিতির হার সবচেয়ে বেশি (প্রায় ৭২.৩৭%)। অন্যদিকে কলারোয়া উপজেলায় উপস্থিতির হার সবচেয়ে কম ছিল। কলারোয়ার দুটি কেন্দ্রে গড় উপস্থিতি ছিল মাত্র ৪০ শতাংশের কাছাকাছি।

  • সাতক্ষীরা সদর উপজেলায় ৩টি কেন্দ্রে ১,৮৫১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১,২৫৩ জন। অনুপস্থিত রয়েছে ৫৯৮জন।
  • তালা উপজেলায় ৪টি কেন্দ্রে ১,৩০৮জন পরীক্ষার্থীর মধ্যে ৯৯৬ জন অংশ নিয়েছে। অনুপস্থিত রয়েছে ৩১২জন।
  • কলারোয়া উপজেলার ২টি কেন্দ্রে ১২৭২ জনের মধ্যে উপস্থিত ৪২৫জন। এ উপজেলায় অনুপস্থিত ৮৪৭জন।
  • দেবহাটা উপজেলায় ৬০০ জনের মধ্যে উপস্থিত ছিল ৩৯৪ জন। এখানে অনুপস্থিত আছে ২০৬জন।
  • আশাশুনি উপজেলায় ৩টি কেন্দ্রে ১,১৪০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৬৮২জন। অনুপস্থিত ৪৫৮জন।
  • কালিগঞ্জ উপজেলায় ২টি কেন্দ্রে ১১৭০ জনের মধ্যে উপস্থিত ৭৬৬ জন। অনুপস্থিত আছে ৪০৪জন।
  • শ্যামনগর উপজেলায় ২টি কেন্দ্রে ১,১৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৮২জন পরীক্ষায় বসেছে। অনুপস্থিত ৩৭৯জন।

প্রতিটি কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট সঠিকভাবে পাওয়া গেছে এবং পরীক্ষা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষকরা।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন জানান জেলায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হচ্ছে। প্রশ্নপত্রের নিরাপত্তা থেকে শুরু করে কেন্দ্রের শৃঙ্খলা—সবই সন্তোষজনক। তবে অনুপস্থিতির কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের মধ্যে বালক ৩ হাজার ৩০৫ জন এবং বালিকা ৩ হাজার ৪৮৭ জন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরও জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চার দিনে বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি ভালো পরীক্ষা উপহার দিতে পারব। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে আমাদের শিশুরাই লাভবান হবে। তিনি আরও বলেন বর্তমান সরকার বৃত্তির সংখ্যা ও বৃত্তির অর্থের পরিমাণ বৃদ্ধি করেছে যা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে। এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ভিওডি বাংলা/আবদুল্লাহ আল মামুন/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আয়রন ব্রিজে রডের বদলে বাঁশ, ব্যাপক অনিয়মের অভিযোগ
আয়রন ব্রিজে রডের বদলে বাঁশ, ব্যাপক অনিয়মের অভিযোগ
মানিকছড়িতে পাহাড় কাটা পরিদর্শনে তদন্ত কমিটি
মানিকছড়িতে পাহাড় কাটা পরিদর্শনে তদন্ত কমিটি
বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন 'জিসি-বিসি'র আত্মপ্রকাশ
বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন 'জিসি-বিসি'র আত্মপ্রকাশ