• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চলন্ত গাড়িতে অস্ত্রের মুখে ছিনতাই, গ্রেপ্তার ১ আগুন লাগার খবরে তাৎক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠান প্রধানমন্ত্রী : সানি গাজীপুরে তেলের গরমিল, ২০ হাজার টাকা জরিমানা ইসরায়েলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম লেবাননে ‘শিগগিরই’ যুদ্ধবিরতি হতে পারে : হিজবুল্লাহর মুখপাত্র মানুষের প্রাণ বাঁচাতে ‘রাস্তা ভিক্ষা’ চাই : হাসনাত আব্দুল্লাহ বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী লালমুক্তিবার্তা-ভারতীয় তালিকার ৬৪৭৬ জন ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ: মুক্তিযুদ্ধমন্ত্রী

‘ন্যাচারাল প্রোডাক্ট রিসার্চ’ নিয়ে ইবিতে আন্তর্জাতিক সিম্পোজিয়াম

ইবি প্রতিনিধি    ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে “এক্সপ্লোরিং ন্যাচারাল প্রোডাক্ট রিসার্চ” প্রতিপাদ্যে “ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক সিম্পোজিয়াম ২০২৬” শীর্ষক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। সিম্পোজিয়ামটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

সিম্পোজিয়ামে সহযোগিতা প্রদান করে হায়ার এডুকেশন অ্যাক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্প। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দক্ষিণ কোরিয়া থেকে আগত বিজ্ঞানী ড. বংলী কিম, যিনি দক্ষিণ কোরিয়ার কিয়ুং হি ইউনিভার্সিটির কলেজ অব কোরিয়ান মেডিসিনের সহযোগী অধ্যাপক। এছাড়া অনুষ্ঠানে সায়েন্টিফিক টক, পোস্টার প্রেজেন্টেশন এবং ইন্টারডিসিপ্লিনারি সায়েন্টিফিক ডিসকাশন অনুষ্ঠিত হয়।

সিম্পোজিয়ামে পোস্টার প্রেজেন্টেশনের জন্য ওপেন ক্যাটাগরির পাশাপাশি মাস্টার্স থিসিস পোস্টার এবং ফোর্থ ইয়ার সিনোপসিস পোস্টারের ব্যবস্থা রাখা হয়।

আয়োজক বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বলেন, “সিম্পোজিয়ামটি গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং নীতিনির্ধারকদের মধ্যে জ্ঞান বিনিময়, আন্তঃবিভাগীয় গবেষণা আলোচনা এবং নেটওয়ার্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। একই সঙ্গে বিভাগের মাস্টার্স ব্যাচকে বিদায় জানাতে একটি স্পেশাল ক্লোজিং সেগমেন্ট রাখা হয়।”

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা বলেন, “বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্স করার মতো পরিবেশ নেই। নেই আধুনিক ও উন্নত সাউন্ড সিস্টেম ও রেস্ট হাউজের সুবিধা। প্রশাসন এব্যাপারে সহযোগিতা করলে বৈদেশিক বিজ্ঞানীরা ক্যাম্পাসে আসার জন্য আরও আগ্রহ পাবে।”

প্রসঙ্গত, সিম্পোজিয়ামে অংশগ্রহণের জন্য প্রফেশনালসদের জন্য ১,০০০ টাকা, পোস্টার প্রেজেন্টার স্টুডেন্টসদের জন্য ৩০০ টাকা এবং পার্টিসিপেন্টস স্টুডেন্টসদের জন্য ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়।

ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আয়রন ব্রিজে রডের বদলে বাঁশ, ব্যাপক অনিয়মের অভিযোগ
আয়রন ব্রিজে রডের বদলে বাঁশ, ব্যাপক অনিয়মের অভিযোগ
মানিকছড়িতে পাহাড় কাটা পরিদর্শনে তদন্ত কমিটি
মানিকছড়িতে পাহাড় কাটা পরিদর্শনে তদন্ত কমিটি
বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন 'জিসি-বিসি'র আত্মপ্রকাশ
বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন 'জিসি-বিসি'র আত্মপ্রকাশ