• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মানিকছড়িতে পাহাড় কাটা পরিদর্শনে তদন্ত কমিটি

খাগড়াছড়ি প্রতিনিধি    ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পি.এম.
কাটা পাহাড় পরিদর্শন করেছেন তদন্ত কমিটি। ছবি: ভিওডি বাংলা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে অন্তত ৮টি পাহাড় কাটার খবরে গত ৯ এপ্রিল তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে সরেজমিনে এসব পাহাড় কাটার স্থান পরিদর্শন করেছেন তদন্ত কমিটি।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার খাড়িছড়া, এয়াতলংপাড়া, মরাডলু, লেমুয়া, তিনটহরী ও বড়ডলু এলাকায় বিভিন্ন পাহাড় কাটা পরিদর্শন করেন তদন্ত কমিটির আহ্বায়ক চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন, সদস্য সচিব চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক জমির উদ্দিন, সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দীন চৌধুরী। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারী কমিশনার (ভুমি) খাদিজা তাহিরা, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহম্মদ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন।

কাটা পাহাড় পরিদর্শন করেছেন তদন্ত কমিটি।

পরিদর্শনকালে উল্লেখিত স্থানে অবৈধভাবে পাহাড় কাটার সত্যতা পায় তদন্ত কমিটি।

কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন বলেন, 'এসব পাহাড় কাটার বিরুদ্ধে ইতিমধ্যে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আইনী পদক্ষেপ নিয়েছে। যারাই পাহাড় কাটা কিংবা পরিবেশ ধ্বংসে সম্পৃক্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।' 

এর আগে গত ৯ এপ্রিল সকালে সচিবালয়ের সভাকক্ষে ‘পাহাড় ও টিলা কাটা বন্ধে করণীয় নিরূপণ’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম পাহাড় কাটার বিষয় খতিয়ে দেখতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

ভিওডি বাংলা/আলমগীর হোসেন/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪