• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

অর্থনীতি পুনরুদ্ধারে বিএনপির ইশতেহারের প্রশংসা বিশ্বব্যাংকের

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৫ এপ্রিল ২০২৬, ০১:৩০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে বিএনপির নির্বাচনি ইশতেহারে প্রস্তাবিত অর্থনৈতিক কৌশলকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে নীতিগত পরামর্শ ও আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

স্থানীয় সময় ১৩ এপ্রিল ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফ’র বসন্তকালীন সভার প্রথম দিনের বৈঠক শেষে এ কথা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক সূত্রে জানা যায়, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পুনরুদ্ধার কৌশল নিয়ে আলোচনা হয়। এ সময় বিএনপির পক্ষ থেকে উপস্থাপিত নির্বাচনি ইশতেহারের অর্থনৈতিক রূপরেখা বিশেষভাবে আগ্রহের সঙ্গে গ্রহণ করা হয় বলে দাবি করা হয়।

অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আলোচনায় বিগত সময়ের কিছু কাঠামোগত দুর্বলতা, ব্যাংক খাতের অনিয়ম, অর্থপাচার এবং বড় প্রকল্পকেন্দ্রিক ব্যয়ের চাপ নিয়ে আলোচনা ওঠে। একই সঙ্গে দেশের বর্তমান অর্থনৈতিক পুনর্গঠন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়েও মতবিনিময় হয়।

সভায় অংশ নেওয়া বিএনপি প্রতিনিধি দল জানায়, বিশ্বব্যাংক চেয়ারম্যান তাদের নির্বাচনি ইশতেহারের কিছু অর্থনৈতিক সংস্কার প্রস্তাব বিশেষভাবে পছন্দ করেছেন এবং ভবিষ্যতে এ বিষয়ে কারিগরি সহায়তা ও অর্থায়নের বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছেন।

ওয়াশিংটনে অনুষ্ঠিত একই সফরে ভি-২০ (V20) মিনিস্টারিয়াল ডায়ালগেও অংশ নেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে তিনি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতির দিক তুলে ধরেন এবং দেশের বিভিন্ন সামাজিক সুরক্ষা উদ্যোগ, যেমন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির কথা উল্লেখ করেন। তিনি বলেন, সীমিত অর্থায়নে জলবায়ু ঝুঁকি মোকাবিলা করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

এদিকে একই দিন যুক্তরাষ্ট্র সরকারের ট্রেজারি বিভাগের সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনবিআর চেয়ারম্যান। ওই বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের স্থিতিশীলতা, ব্যাংকিং খাতের পুনর্গঠন এবং পুঁজিবাজার পুনরুজ্জীবন নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক এই বৈঠকগুলো বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ নীতিগত দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
টানা দুই দফা বৃদ্ধির পর এবার স্বর্ণের দামে বড় পতন
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা, ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল
ছবি: সংগৃহীত
৮০০ কোটি টাকায় ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক