• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘ইরানের বিশ্বাস’ অর্জন করতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫৫ এ.এম.
ছবি: সংগৃহীত

প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংলাপ শুরুর সম্ভাবনা তৈরি হলেও তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। ইসলামাবাদে সম্ভাব্য বৈঠককে ঘিরে উভয় পক্ষের অবস্থান এখনও স্পষ্ট নয়।

বৈঠকের আগেই ইরান ‘যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অনাস্থা’র কথা জানিয়ে আসছে। অন্যদিকে ব্যর্থ আলোচনার পর আবারও সংলাপ পুনরুজ্জীবিত করতে আগ্রহ দেখাচ্ছে ওয়াশিংটন। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, এ ধরনের অগ্রগতি রাতারাতি সম্ভব নয়।

যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আর মাত্র এক সপ্তাহ বাকি থাকতে আবারও আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবুও ওয়াশিংটনের দাবি—‘ইরান আলোচনায় আগ্রহী’।

জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এক রাতের মধ্যে দূর করা সম্ভব নয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেঙে যাওয়া আলোচনার পর পাকিস্তানে আবারও নতুন করে সংলাপ শুরু হতে পারে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছিল।

বর্তমানে দুই দেশের মধ্যে দুই সপ্তাহের একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়। এর জবাবে ইরান পাল্টা হামলা চালায়, ফলে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বেড়ে যায়। পাশাপাশি লেবাননে হামলার কারণে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরাইলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা
ইসরাইলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা
লেবানন-ইসরায়েল শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র
লেবানন-ইসরায়েল শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র
গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, শিশুসহ নিহত ৪
গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, শিশুসহ নিহত ৪