• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৪ দিন মুলতবির পর সংসদ অধিবেশন শুরু

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ এপ্রিল ২০২৬, ১২:০৬ পি.এম.
৪ দিন মুলতবির পর সংসদ অধিবেশন শুরু

চারদিনের বিরতির পর আবারও শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় অধিবেশনের ১৪তম দিনের কার্যক্রম পুনরায় শুরু হয়।

দিনের কার্যক্রম শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। অধিবেশনে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) স্পিকার চারদিনের জন্য সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেছিলেন।

সেদিন সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’ এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’সহ মোট ২৪টি বিল পাস হয়।

সব মিলিয়ে চলতি অধিবেশনে এখন পর্যন্ত ৯১টি বিল পাস হয়েছে।

অন্যদিকে অন্তর্বর্তী সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করেছে। বাকি ২০টির মধ্যে চারটি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহীত
আইনানুগ প্রক্রিয়ায় আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি
অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত
কোনো ধরনের উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী