• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

ইসরাইলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৮ এ.এম.
ইসরাইলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা। ছবি: সংগৃহীত

অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইলি সামরিক অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার (১৫ এপ্রিল) রাতে এক বিবৃতিতে গোষ্ঠীটি এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

হিজবুল্লাহ জানায়, গোলান মালভূমির জাওরা এলাকায় একটি কামান অবস্থান এবং ওডেম এলাকায় আর্টিলারি ব্যাটালিয়নের কমান্ড সদর দপ্তরকে লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা বাড়ার প্রেক্ষাপটে হিজবুল্লাহও সীমান্ত ও অধিকৃত অঞ্চলে পাল্টা আক্রমণ জোরদার করেছে। বিশ্লেষকদের মতে, গোলান মালভূমিতে এই ড্রোন হামলা চলমান উত্তেজনারই ধারাবাহিকতা।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক