• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

কারওয়ান বাজারে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক    ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৪ এ.এম.
কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় দুর্ঘটনায় পড়া ঢাবির বাস: ছবি-ভিওডি বাংলা

রাজধানীর ব্যস্ত কারওয়ান বাজার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়েছে। এতে অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় দুর্ঘটনায় পড়া আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল প্রায় ৯টার দিকে কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও সহপাঠীরা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সামান্য গুরুতর বলে ধারণা করা হচ্ছে।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, “এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটি দুর্ঘটনায় পড়ে। আমরা ৭-৮ জন শিক্ষার্থী আহত হওয়ার তথ্য পেয়েছি। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ