• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হবিগঞ্জে পৃথক অভিযানে ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

হবিগঞ্জ প্রতিনিধি    ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২৩ এ.এম.
সীমান্তে বিজিবির অভিযান : ছবি-ভিওডি বাংলা

সীমান্ত এলাকায় চোরাচালান রোধে ধারাবাহিক অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনা, গাঁজা এবং ফুচকা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজিলুর রহমান। তিনি জানান, দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি বিশেষ টহল দল কৌশলগতভাবে অবস্থান নেয়। সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে অবস্থানকালে সন্দেহভাজন দুটি ছোট ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের ককসিটে কার্টনের ভেতরে অভিনব পদ্ধতিতে লুকানো বিপুল পরিমাণ চিংড়ি মাছের রেণু পোনা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত রেণু পোনাগুলো অবৈধভাবে ভারত থেকে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয় বিজিবি। ঘটনাস্থলেই সেগুলো জব্দ করা হয়। পরে হবিগঞ্জ জেলা কাস্টমস কর্মকর্তার উপস্থিতিতে রেণু পোনাগুলো প্রকাশ্যে নিলামে তোলা হয় এবং সর্বোচ্চ দরদাতার কাছে দ্রুত হস্তান্তর করা হয়।

অন্যদিকে, সিন্দুরখান বিওপির আওতায় পরিচালিত আরেক অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সিমাইলত এলাকায় জঙ্গলের ভেতর লুকিয়ে রাখা ভারতীয় ফুচকা জব্দ করা হয়। সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ অভ্যন্তরে এ অভিযান চালানো হয়। জব্দকৃত ফুচকা যথাযথ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।

এছাড়া পৃথক আরেকটি অভিযানে চিমটিবিল বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাসপাড়া এলাকা থেকে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেন। ঘটনাস্থলটি সীমান্ত থেকে প্রায় ৫০ গজ ভেতরে অবস্থিত। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক মেয়রের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ
সাবেক মেয়রের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ
খুন করে বিদেশে পাড়ি, ৭ বছর পর ফিরেই গ্রেপ্তার
খুন করে বিদেশে পাড়ি, ৭ বছর পর ফিরেই গ্রেপ্তার
চবি ছাত্রকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ
চবি ছাত্রকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ