• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ মন্ত্রীদের অনুপস্থিতি ও সংসদের শৃঙ্খলা নিয়ে যা বললেন স্পিকার টাঙ্গাইলে নলকূপের পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে রাতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ডিবি কর্মকর্তা প্রত্যাহার পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল

আন্দামান সাগরে ট্রলারডুবি, বাংলাদেশিসহ বহু প্রাণহানির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৮ এ.এম.
ছবি: সংগৃহীত

আন্দামান সাগরে মালয়েশিয়াগামী একটি ট্রলারডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি বাংলাদেশিরাও আছেন বলে জানা গেছে। দুর্ঘটনায় নিখোঁজদের বড় অংশের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল ট্রলারটি। যাত্রাপথে আন্দামান সাগরে প্রবল ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহনের ফলে এটি ভারসাম্য হারিয়ে ডুবে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা দীর্ঘদিনের বাস্তুচ্যুতি সংকট এবং রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধানের অভাবের ফল। এতে আরও বলা হয়, রাখাইন রাজ্যে চলমান সহিংসতার কারণে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের সুযোগ ক্রমেই সীমিত হয়ে আসছে। পাশাপাশি মানবিক সহায়তা কমে যাওয়া, শরণার্থী শিবিরে সীমিত সুযোগ-সুবিধা, শিক্ষা ও কর্মসংস্থানের অভাব অনেককে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে পাড়ি দিতে বাধ্য করছে। পাচারকারীদের প্রতারণাও এই সংকটকে আরও গভীর করছে।

সংস্থাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য সহায়তা বাড়াতে হবে এবং এমন পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরতে পারেন।

তারা সতর্ক করে আরও জানায়, ‘সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতেও এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রায় আরও প্রাণহানি ঘটতে পারে।’

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সফর ঘিরে বড় প্রত্যাশা বেইজিংয়ের
প্রধানমন্ত্রীর সফর ঘিরে বড় প্রত্যাশা বেইজিংয়ের
ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র
ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র
ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩
ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩