• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বিপুল জ্বালানি তেল জব্দ ও জরিমানা

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি    ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪৬ এ.এম.
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। জব্দকৃত তেলের মধ্যে রয়েছে ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রোল। ঘটনায় অভিযুক্ত এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার কাদরা ইউনিয়নের মধ্য কাদরা এলাকায় এই অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কাদরা ইউনিয়নের ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া খুচরা বাজারে বিক্রি না করে নিজ বাড়িতে তেল মজুত করে রাখেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়িতে তল্লাশি করা হলে ড্রামের মধ্যে অবৈধভাবে সংরক্ষিত ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রোল পাওয়া যায়।

এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম জানান, জব্দ করা তেলগুলো বুধবার (১৫ এপ্রিল) মাইকিংয়ের মাধ্যমে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। তিনি আরও বলেন, অবৈধভাবে জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্ষবরণ অনুষ্ঠানে এমপিকে বাধা, ধাক্কাধাক্কি
বর্ষবরণ অনুষ্ঠানে এমপিকে বাধা, ধাক্কাধাক্কি
বাবার আছাড়ে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু
বাবার আছাড়ে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু
মৈত্রী পানিবর্ষণে উচ্ছ্বাসে মাতল মারমা সম্প্রদায়
মৈত্রী পানিবর্ষণে উচ্ছ্বাসে মাতল মারমা সম্প্রদায়