• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ট্রাম্পের ইঙ্গিত

পাকিস্তানে আবারও ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক?

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ এপ্রিল ২০২৬, ১১:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা ফের জোরালো হতে পারে—আগামী দুই দিনের মধ্যেই তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন দফা আলোচনা শুরু হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য এই বৈঠকের স্থান হিসেবে পাকিস্তানের নামও উঠে এসেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে ট্রাম্প বলেন, “পরবর্তী দুইদিনে কিছু একটা হতে পারে। আমরা পাকিস্তানে যেতে বেশি আগ্রহী।”

এর আগে গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়েও কড়া মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি জানান, মেলোনির সাহস সম্পর্কে তার ধারণা ভুল ছিল। মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালীয় সংবাদমাধ্যম কোরিরে দেল্লা ছেরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ভেবেচিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম।” একই প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি তাকে নিয়ে বিষ্মিত। আমি ভেবেছিলাম তার সাহস আছে। কিন্তু আমি ভুল ছিলাম।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। শুরু থেকেই এ অভিযানের বিরোধিতা করে আসছেন মেলোনি। এর জের ধরেই তার বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনায় সরব হন ট্রাম্প।

এর আগে পরশুদিন পোপ চতুর্দশ লিও সম্পর্কেও বিতর্কিত মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, পোপ লিও দুর্বল ব্যক্তি, তার আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে কোনো ধারণা নেই।

ট্রাম্পের এ মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান মেলোনি। তিনি বলেন, পোপ লিও ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তাকে নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য।

পরে মেলোনির প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, “মেলোনি নিজে অগ্রহণযোগ্য। কারণ ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক আর না থাকুক সেটি নিয়ে তিনি ভাবেন না। যদি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকে আর তারা সুযোগ পায় তাহলে দুই মিনিটের মধ্যে ইতালিকে উড়িয়ে দেবে।”

সূত্র: নিউইয়র্ক টাইমস, রয়টার্স

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান
পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান
যুদ্ধের মধ্যেও বিপুল তেল বিক্রি করেছে ইরান
যুদ্ধের মধ্যেও বিপুল তেল বিক্রি করেছে ইরান
যে কারণে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি
যে কারণে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি