• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

চীনের হয়ে গুপ্তচরবৃত্তি

তাইওয়ানে ৯ সেনা কর্মকর্তার বিচার শুরু

ভিওডি বাংলা ডেস্ক    ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পি.এম.
ছবি : সংগৃহীত

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাইওয়ান সেনাবাহিনীর সাবেক ও বর্তমান ৯ কর্মকর্তাসহ ১০ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

১৪ এপ্রিল এই অভিযোগপত্র দাখিল করা হয় বলে তাইওয়ানের প্রসিকিউটররা জানিয়েছেন।

চীন স্বায়ত্বশাসিত তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে এবং সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপটির ওপর সামরিক ও রাজনৈতিক চাপ অনেকটা বাড়িয়েছে।

উভয়পক্ষ কয়েক দশক ধরে একে অপরের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগ করে আসছে।

বিশ্লেষকদের মতে, তাইওয়ানের জন্য এটি আরও বড় হুমকি কারণ। কেননা, চীন তাইপেকে নিয়ন্ত্রণে আনতে শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে।

চিয়াওতোউ জেলা প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে নয়জন- যারা সাবেক ও কর্মরত সামরিক কর্মী—তাদের বিরুদ্ধে চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) প্রতি আনুগত্যের শপথ নিয়ে ভিডিও ধারণ এবং অর্থের বিনিময়ে গোপনীয় সামরিক তথ্য সংগ্রহ ও হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে।

তারা সবাই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীতে কর্মরত ছিলেন। তারা ‘শত্রুভাবাপন্ন বিদেশি গোষ্ঠী’ তথা সিসিপি’র সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করে এবং ঘুষ গ্রহণ করে।

প্রসিকিউটররা বলেছেন, ব্যাংক ট্রান্সফার এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেওয়া এই ঘুষের পরিমাণ ৭২,০০০ নিউ তাইওয়ান ডলার (২,৯০০ সিঙ্গাপুর ডলার) থেকে ১.৭ মিলিয়ন নিউ তাইওয়ান ডলারের মধ্যে ছিল।

তাদের মধ্যে একজন বেসামরিক অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি মাসিক অর্থ প্রদানের বিনিময়ে সেনাবাহিনীর সদস্যদের ঘুষ দেওয়ার জন্য একটি ‘শত্রুভাবাপন্ন বিদেশি গোষ্ঠীকে’ তার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন।

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক