• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ১৫ এপ্রিল ২০২৬, ০১:২৬ এ.এম.
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে খান মো. তোরাব আলী (৭৩) নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় কারারক্ষী এরশাদসহ কয়েকজন কারারক্ষী তাকে হাসপাতালে নিয়ে আসেন।

পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তোরাব আলীকে মৃত ঘোষণা করেন।

মৃত তোরাব আলীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার চরহিজুলী গ্রামে। তার পিতার নাম মৃত আলম খান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, তিনি মানিকগঞ্জ থানার মামলা নং-০৭/(৬) ১৯৯১-এর আসামি ছিলেন এবং দণ্ডবিধির ৩০২, ৩২৪ ও ১১৪ ধারায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ