• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

বেতন কম তাই ৫ ঘণ্টা ঘুমান অফিসে

ভিওডি বাংলা ডেস্ক    ১৪ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পি.এম.
ছবি : সংগৃহীত

বেতন কম। তাই অখুশি এক চীনা তরুণী। এ কারণে নিয়োগকর্তাকে শিক্ষা দিতে অফিসে ঢুকে প্রতিদিন ৫ ঘন্টা  ঘুমিয়ে কাটান। বিষয়টি দেখে ক্ষুব্ধ নিয়োগকর্তা এবার তাকে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছেন। এমন খবর দিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট ।

সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে ওই তরুণীকে কাঁদতে কাঁদতে তাঁর নিয়োগকর্তার বিরুদ্ধে অভিযোগ করতে দেখা যায়।

তরুণী বলেন, ‘আমি যাব না। যেমন গুড় তেমন মিষ্টি—আমি তাকে এটা বুঝিয়েই ছাড়ব।’

চীনের স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই তরুণীর পরিচয় জানা যায়নি। ভিডিওতে তিনি নিয়োগকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহার করার এবং খুবই কম বেতন দেয়ার অভিযোগ করেন।

হেনান প্রদেশের শাংচিউতে একটি প্রতিষ্ঠানে কাজ করেন ওই তরুণী। 

সম্প্রতি ওই তরুণীর নিয়োগকর্তা আবিষ্কার করেন, ওই তরুণী কাজের সময় অফিসে চার–পাঁচ ঘণ্টা ঘুমিয়ে কাটান। এমনকি তরুণী তাঁর টেবিল থেকে চকলেটও চুরি করেন।

চকলেট চুরির করায় একদিন তার নিয়োগকর্তা প্রায় মরতে বসেছিলেন। নিয়োগকর্তার গ্লুকোপেনিয়া আছে। এই রোগে রক্তে গ্লুকোজের পরিমাণ মারাত্মক পর্যায়ে কমে যায়। সময়মতো রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে না পারলে অচেতন হয়ে পড়া এবং শরীরে বড় ধরনের ক্ষতির ঝুঁকি থাকে। 

ভিডিওতে তরুণী বলেন, ‘আমার বস প্রচণ্ড রেগে গিয়েছিলেন। তিনি বলেন, আমি তাকে প্রায় মেরে ফেলেছিলাম। তিনি আমাকে সতর্ক করেন এবং চাকরিচ্যুত করার হুমকি দেন। যারা আমার সমালোচনা করছেন, তারা কখনো বুঝতেই পারবেন না, আমার মতো কম বেতন পাওয়া মানুষদের অবস্থা কেমন হয়।’

এই ভিডিওর নিচে বহু মানুষ মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘কোনো নিয়োগকর্তাই এমন কর্মীকে মেনে নেবে না।’

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক