• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিদ্যুতের দাম বাড়লে বাজারে ‘দাবানল’ ছড়াবে: ইসলামী আন্দোলন

ভিওডি বাংলা ডেস্ক    ১৪ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পি.এম.
ফাইল ছবি

বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ভয়াবহ চাপ তৈরি হয়ে “দাবানল” পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ইতোমধ্যেই সহনীয় সীমা অতিক্রম করেছে। এ অবস্থায় বিদ্যুতের দাম বাড়ানো হলে তা বাজারে “দাবানল” সৃষ্টি করবে, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের ওপর মারাত্মক চাপ তৈরি করবে।

তিনি আরও বলেন, জ্বালানি সংকট বিশ্বব্যাপী সমস্যা হলেও দেশের পরিস্থিতি সরকারের কূটনৈতিক দুর্বলতা, জ্বালানি খাতে অদক্ষতা এবং পরিকল্পনাগত দুর্বলতার কারণে আরও জটিল আকার ধারণ করেছে।

আতাউর রহমান অভিযোগ করে বলেন, “ইরান থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতা স্পষ্ট হয়েছে, যেখানে ঘোষিত কয়েকটি জাহাজের অস্তিত্বই পাওয়া যায়নি।”

তিনি আরও বলেন, দেশে অর্থনৈতিক সংকট দেখা দিলেই তার চাপ সাধারণ মানুষের ওপর পড়ে। জনগণকে ব্যয় সংকোচনে বাধ্য করা হলেও সরকারের পক্ষ থেকে কার্যকর ও বাস্তবসম্মত কোনো উদ্যোগ দেখা যায় না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে, রাষ্ট্রীয় খাতে খরচ নিয়ন্ত্রণে আনতে হবে এবং কূটনৈতিক দুর্বলতা দূর করতে হবে। এরপরই বিদ্যুতের দাম বৃদ্ধির মতো সিদ্ধান্ত বিবেচনা করা উচিত।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক