• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিশ্বব্যাপী শান্তিরক্ষায় প্রশংসিত বাংলাদেশ ভয়াবহ হামলার ছক, টার্গেট দিল্লি-মুম্বাই হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু ‘জাতির ক্রান্তিকালে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন জিয়াউর রহমান’ নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের ভিড় টানা ছুটি শেষে অফিস খুলছে সোমবার জিয়াউর রহমানের রুপকল্পই চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে : ড. মঈন খান নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার দেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাকৃবিতে ক্যাট শো, উচ্ছ্বাসে মাতলেন বিড়ালপ্রেমীরা

বাকৃবি প্রতিনিধি    ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৩ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

বিশ্ব পোষা প্রাণী দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও বর্ণাঢ্য ‘ক্যাট শো’।

শনিবার (১১ এপ্রিল) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে ‘পেট লাভার্স অফ বিএইউ’-এর উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ‘যেমন খুশি তেমন সাজো’, প্রদর্শনী ও র‍্যাম্প শোতে অংশ নেয় ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা অসংখ্য পোষা বিড়াল। আয়োজকরা জানান, বিড়ালের প্রতি মমত্ববোধ সৃষ্টি ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।

অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম বিড়ালের সাধারণ রোগব্যাধি বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বিড়ালের র‍্যাম্প শো ও ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা। শেষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা বিড়ালকে ‘ক্যাট অফ দ্য শো’ ঘোষণা করা হয় এবং দর্শকদের জন্য আয়োজন করা হয় র‍্যাফেল ড্র।

অংশগ্রহণকারী বিড়ালগুলোর জন্য বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থাও রাখা হয়। প্রতিটি বিড়ালের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা প্রদান করা হয়। পাশাপাশি নিবন্ধিত অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট, নেক বেল্ট ও খাবারের ব্যবস্থা ছিল।

সভাপতির বক্তব্যে মো. আতিকুর রহমান বলেন, প্রাণীর প্রতি ভালোবাসা মানুষের মানবিকতার প্রকাশ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করার পাশাপাশি প্রাণিকল্যাণে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, পোষা প্রাণীর প্রতি বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ প্রশংসনীয়। তিনি সবাইকে প্রাণীর যত্নে বৈজ্ঞানিক নির্দেশনা অনুসরণের আহ্বান জানান।

ভিওডি বাংলা/আরাফাত হোসাইন/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে ঢেলে সাজানো হচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী
শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে ঢেলে সাজানো হচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী
দেশের মানুষের পাশে থাকা দলের নাম বিএনপি : সমাজকল্যাণ মন্ত্রী
দেশের মানুষের পাশে থাকা দলের নাম বিএনপি : সমাজকল্যাণ মন্ত্রী
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে শিশুর কবজি বিচ্ছিন্ন
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে শিশুর কবজি বিচ্ছিন্ন