• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

বাস উল্টে যেতেই যাত্রীদের চিৎকার, আহত ১৭

  কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ:  ৩০ মে ২০২৬, ০৩:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে অন্তত ১৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। বাসটি কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চিৎকার শুরু হয়। এতে বাসে থাকা অন্তত ১৭ জন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান জানান, খবর পাওয়ার পরপরই আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। আহত ১৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে হাইওয়ে পুলিশ কাজ করছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে চাঁদাবাজি-মারধরের মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু
উন্নয়ন ও সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও। ছবি: ভিওডি বাংলা
উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও