• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

দায় চাপানো নয়, দায় নেয়া শিখতে হবে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য ঢাকা রেখে যেতে হলে বর্জ্য ব্যবস্থাপনার চেয়ে বর্জ্য সঠিক জায়গায় রাখা বেশি জরুরি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, ‘সচেতনতা আগে প্রয়োজন। যত্রতত্র বর্জ্য ফেলে বর্জ্য ব্যবস্থাপনার নজির পৃথিবীতে নেই।’

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর হাজারীবাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি শেষে মন্ত্রী এসব কথা বলেন।

রাজনৈতিক কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ রবিউল আলম বলেন, ‘রাজনৈতিক কর্মীদের সঙ্গে নিয়ে আমরা দেশকে ধারণ করতে চাই। অন্যের ওপর দায় চাপানোর চেয়ে নিজের দায় নিতে শিখতে হবে। প্রধানমন্ত্রী আপনাদের ভোটের মূল্যায়ন করেছেন, আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। তাই জনগণের জন্য একটি জনবান্ধব নগর গড়ে তোলার দায়বদ্ধতা আমার আছে।’

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বর্জ্য ও মশক নিধনে জনগণের সরাসরি অংশগ্রহণের ওপর জোর দেন।

তিনি বলেন, ‘সামনের বর্ষা মৌসুমকে কেন্দ্র করে আমাদের বিশেষ পরিকল্পনা আছে। কিন্তু সিটি করপোরেশনের একার পক্ষে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। এখানে ৫০-৫০ অংশীদারিত্ব প্রয়োজন। জনগণ ৫০ শতাংশ সচেতন হলে আর সিটি করপোরেশন বাকি ৫০ শতাংশ কাজ করলে তবেই শতভাগ সাফল্য আসবে।’

বাসাবাড়ির পরিচ্ছন্নতা নিয়ে প্রশাসক বলেন, ‘ডেঙ্গু মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে আমরা ব্লিচিং পাউডারসহ সব সরঞ্জাম দিতে পারব। কিন্তু কারও ঘরের ছাদ বা টবের জমে থাকা পানি তো সিটি করপোরেশন পরিষ্কার করে দিয়ে আসতে পারবে না। এ বিষয়ে এলাকাবাসীকে সতর্ক থাকতে হবে।’

প্রধানমন্ত্রী দেশকে সফলতার দিকে নিয়ে যেতে অক্লান্ত চেষ্টা করছেন উল্লেখ করে আবদুস সালাম আরও বলেন, প্রধানমন্ত্রী সড়ক পরিবহনমন্ত্রীকে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন এবং তিনি সেগুলো বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সেনাপ্রধান
দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সেনাপ্রধান
সকলের মতামতের ভিত্তিতে জাতীয় গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্য প্রতিমন্ত্রী
সকলের মতামতের ভিত্তিতে জাতীয় গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্য প্রতিমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী