• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার দর্শনা সীমান্তে নারী-শিশুসহ আটক ১০ জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন, বর্জ্য অপসারণে সক্ষম হয়েছি: ডিএনসিসি প্রশাসক হরমুজ প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কড়া নির্দেশ আবারও প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কক্সবাজার

রাহুলের মৃত্যুতে টালিউড শিল্পীদের অনির্দিষ্ট কর্মবিরতি

বিনোদন ডেস্ক    ৬ এপ্রিল ২০২৬, ০২:৪৭ এ.এম.
ছবি: সংগৃহীত

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যুকে ঘিরে শোক ও ক্ষোভে ফুঁসছে পুরো ইন্ডাস্ট্রি। ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শিল্পী ও কলাকুশলীরা অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) বিকালে রাস্তায় নেমে প্রতিবাদ জানান টালিপাড়ার একঝাঁক তারকা। পরে প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার থানায় মামলা করেন। একই সঙ্গে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও অভিযোগ জানানো হয়।

রোববার (৫ এপ্রিল) বিকালে আবারও একজোট হন শিল্পীরা। এদিন উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, অঞ্জনা বসু, রূপাঞ্জনা মিত্র, বিদীপ্তা চক্রবর্তীসহ অনেকে।

আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, রাহুলের পরিবারের পাশে তারা আছেন এবং থাকবেন। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবার নিরাপত্তা। তাই অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, আর্টিস্ট ফোরামের প্রায় চার হাজার সদস্য, ফেডারেশনের সাত হাজার টেকনিশিয়ানসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত সিদ্ধান্তেই এই কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এই কর্মসূচি শুরু হবে।

ফেডারেশনের পক্ষ থেকে স্বরূপ বিশ্বাস বলেন, শিল্পী ও কলাকুশলীদের কাজের প্রয়োজনে প্রায়ই নদী, সমুদ্র কিংবা পাহাড়ের মতো ঝুঁকিপূর্ণ স্থানে যেতে হয়। সবাই জীবন ঝুঁকি নিয়ে কাজ করলেও তাদের নিরাপত্তার দায়িত্ব কেউ নিচ্ছে না।

একই সুরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, শুটিংয়ের সময় সবার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এদিকে প্রতিটি শুটিং সেটে অ্যাম্বুল্যান্স রাখার দাবিও তুলেছেন শিল্পীরা। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, রাহুলের মৃত্যু তাদের সামনে বড় প্রশ্ন তুলে দিয়েছে—তারা আদৌ নিরাপদ কি না।

সব মিলিয়ে, প্রিয় সহকর্মীকে হারানোর শোক এবং নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে টালিপাড়া এখন আন্দোলিত।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটক-টেলিফিল্মে ভরপুর ঈদের দ্বিতীয় দিনের আয়োজন
নাটক-টেলিফিল্মে ভরপুর ঈদের দ্বিতীয় দিনের আয়োজন
ঈদের সকালে অপু বিশ্বাসের ভিডিও ভাইরাল
ঈদের সকালে অপু বিশ্বাসের ভিডিও ভাইরাল
চিত্রনায়িকা ববির বাড়িতে দুর্ধষ চুরি
চিত্রনায়িকা ববির বাড়িতে দুর্ধষ চুরি