পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনি নিজে রাজ্যসভার সচিবালয়ে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন। এর মধ্য দিয়ে অবসান হলো কয়েক মাস ধরে চলা জল্পনার।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, গত জুনেও কোয়েল পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে সংসদের নিয়ম অনুযায়ী সদস্যকে সশরীরে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিতে হয়। সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই এবার তিনি নিজে হাজির হন।
কোয়েলের পদত্যাগের পর রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্যসংখ্যা কমে ৯-এ দাঁড়িয়েছে। এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইকও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছিলেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস যে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল, তাদের মধ্যে কোয়েল মল্লিকও ছিলেন। তার সঙ্গে ছিলেন মেনকা গুরুস্বামী, বাবুল সুপ্রিয় ও রাজীব কুমার। পরে এপ্রিল মাসে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন।
শপথ গ্রহণের পর কোয়েল মল্লিক বলেছিলেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ ও মানুষের সেবার সুযোগ পাওয়াকে তিনি সম্মানের বলে উল্লেখ করেছিলেন।
ভিওডি বাংলা/তা








মন্তব্য