• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়:  আমানউল্লাহ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পি.এম.
শেয়ার করুন 0
এমপি আমানউল্লাহ আমান-ছবি-ভিওডি বাংলা
এমপি আমানউল্লাহ আমান-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন কৃষকদের উন্নয়নের ওপর নির্ভরশীল। তিনি বলেন, "কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং সরকারের ভিত্তি।"

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত সার ও বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সরকারের কৃষি বান্ধব নীতি ও কৃষকদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরা হয়।

আমানউল্লাহ আমান আরও বলেন, "কৃষকদের ভিত্তি শক্ত না করলে দেশের উৎপাদন পর্যাপ্ত হবে না এবং দেশ স্বনির্ভর হতে পারবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের কল্যাণে কাজ করছেন।"

তিনি জানান, আসন্ন পহেলা বৈশাখে কৃষকদের সুবিধার্থে কৃষিকার্ড বিতরণ করা হবে। এছাড়া ইতিমধ্যে সরকার কৃষকদের দেওয়া ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফ করেছে। পর্যায়ক্রমে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

কৃষির অপরিহার্য ভূমিকার উপর জোর দিয়ে এমপি বলেন, "সরকার কৃষকদের জন্য সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। উৎপাদন বাড়িয়ে দেশকে স্বনির্ভর করতে শারীরিক ও প্রযুক্তিগতভাবে কৃষি খাতকে শক্তিশালী করতে হবে।"

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির উদাহরণ উল্লেখ করে বলেন, "পূর্ববর্তী সময়ে যেমন খাল খনন করে উৎপাদন বৃদ্ধি ও স্বনির্ভরতার লক্ষ্য ছিল, বর্তমান সরকারও সেই লক্ষ্যকে সামনে রেখে দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে।"

এছাড়া, ঢাকা-২ আসনকে ‘শান্তির নীড়’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করে এমপি বলেন, "যেকোনো অন্যায় বা অপরাধ হলে আইন-শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে সঙ্গে জানাতে হবে। অপরাধী যদি আমাদের দলেরও হয়, তাকে ছাড় দেওয়া হবে না।"

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন  এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থান সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
ছবি: ভিওডি বাংলা
দেশে চিকিৎসকের ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী