• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

ইরান যুদ্ধ: এক ঘন্টার ফোনালাপে পেজেশকিয়ানকে কী বললেন শাহবাজ?

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৮ মার্চ ২০২৬, ০৫:৩১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই আজ শনিবার (২৮ মার্চ) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ঘণ্টাব্যাপী টেলিফোনে কথা বলেছেন।

সিএনএন তাদের আন্তর্জাতিক সংস্করণে এই খবর দিতেই কৌতুহলের সৃষ্টি হয়েছে। কী বললেন শাহবাজ ফোনে পেজেশকিয়ানকে? এক ঘন্টা ধরে কী আলাপ হলো তাদের মধ্যে—তা জানতে উৎসাহের অন্ত নেই।

তবে জানা গেছে, যুদ্ধ বন্ধ ও উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে পাকিস্তান।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, এই ফোনালাপে শাহবাজ শরিফ আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা ও কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

এই উচ্চপর্যায়ের ফোনালাপ এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যার ঠিক পরের দিনই অর্থাৎ আগামীকাল রোববার থেকে ইসলামাবাদে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সম্মেলন শুরু হতে যাচ্ছে। সম্মেলনে তুরস্ক, মিসর, সৌদি আরব ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সফরের সময় পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও উত্তেজনা প্রশমনের বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

বর্তমানে পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ‘যোগসূত্র’ হিসেবে কাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই চারদেশীয় বৈঠকটি টেকসই যুদ্ধবিরতির পথ প্রশস্ত করতে পারে। গত কয়েক দিন ধরে পাকিস্তান ও তুরস্কের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষভাবে বার্তার আদান-প্রদান চলছে।

ভিওডি বাংলা/আরআর/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলাদা হওয়ার ভয়ে একজনকেই বিয়ে করলেন তিন বোন
আলাদা হওয়ার ভয়ে একজনকেই বিয়ে করলেন তিন বোন
হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। ছবি: সংগৃহীত
মুক্তি দিলেন ট্রাম্প, দেশে ফিরছেন হার্নান্দেজ
ছবি: সংগৃহীত
মানুষের আগেও কি পৃথিবীতে কোনো সভ্যতা ছিল, যা বলছে গবেষণা