• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গৌরনদীতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২১ মার্চ ২০২৬, ১২:৪০ পি.এম.
ঈদের জামাতে মন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে কথা বলেন জহির উদ্দিন -ছবি-ভিওডি বাংলা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ তার নিজ এলাকা বরিশালের গৌরনদী উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে মন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। 

নামাজ শেষে তথ্যমন্ত্রী উপস্থিত মুসল্লি ও স্থানীয় সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। 

নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ভিওডি বাংলা/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাজুড়ে ১৮ হাজার পুলিশ মোতায়েন
আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাজুড়ে ১৮ হাজার পুলিশ মোতায়েন
মালয়েশিয়ায় কারাবন্দি বাংলাদেশিদের ফেরানোর প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
মালয়েশিয়ায় কারাবন্দি বাংলাদেশিদের ফেরানোর প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় এ পর্যন্ত ৫৯ জন দণ্ডিত: আইনমন্ত্রী
জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় এ পর্যন্ত ৫৯ জন দণ্ডিত: আইনমন্ত্রী