• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে পাকিস্তান সফরে যাবেন ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক হরমুজ ইস্যুতে ইরানকে চাপে ফেলতে জাতিসংঘে নতুন প্রস্তাব ৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক: শায়খ আহমাদুল্লাহ ‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনো শেষ হয়নি: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রূপপুরের ‘বালিশ কাণ্ড’, জাদুঘরে রাখার পরামর্শ প্রধানমন্ত্রীর রাতে বাড়তে পারে মেট্রোরেল চলাচলের সময়

ইরান থেকে ১৮৬ বাংলাদেশি আজারবাইজানে, ফিরছেন দেশে

নিজস্ব প্রতিবেদক    ২০ মার্চ ২০২৬, ১১:২৫ এ.এম.
ইরান থেকে সরিয়ে নেওয়া বাংলাদেশিরা আজারবাইজানের বাকুতে অবস্থান করছেন-ছবি: সংগৃহীত

দে‌শে প্রত্যাবাস‌নের ল‌ক্ষ্যে ইরান থে‌কে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হ‌য়ে‌ছে।  

বৃহস্পতিবার (১৯ মার্চ) তারা আজারবাইজানে পৌঁছেছেন বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। সবকিছু ঠিক থাকলে শুক্রবার (২০ মার্চ) বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় ফেরানো হতে পারে।

সং্লিষ্ট সূত্রে জানা গেছে, সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের সরিয়ে আজারবাইজানের রাজধানী বাকুতে নেওয়া হয়েছে। সেখানে হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার্টার্ড বিমানে তাদের দেশে ফেরানোর প্রস্তুতি চলছে।

প্রত্যাবাসন কার্যক্রম তদারকির জন্য তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক বর্তমানে আজারবাইজানে অবস্থান করছেন। এছাড়া সহায়তার জন্য ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাও বাকুতে গেছেন।

উল্লেখ্য, গত বছরের জুনে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সময়ও বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছিল। তখন ইরান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তান হয়ে বিশেষ ফ্লাইটে তাদের দেশে আনা হয়।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরব আমিরাতে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ
আরব আমিরাতে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ
বকেয়া রেখেই নতুন ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা
বকেয়া রেখেই নতুন ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা
মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম
মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম