• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মধুপুর

এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির উপহারের খেজুর বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১৪ মার্চ ২০২৬, ১০:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে সৌদি সরকারের উপহার হিসেবে পাওয়া খেজুর উপজেলার বিভিন্ন এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে। পাশাপাশি অসহায় মানুষের মাঝে যাকাতের অর্থও প্রদান করা হয়।  

শনিবার (১৪ মার্চ) সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানদের হাতে খেজুর তুলে দেওয়া হয়। এসময় ২১ জন অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে যাকাতের অর্থও বিতরণ করা হয়।

জানা যায়, সৌদি আরব সরকারের উপহার হিসেবে সম্প্রতি মধুপুর উপজেলা প্রশাসনের কাছে ২৫ কার্টুন বা প্রায় ২০০ কেজি খেজুর পৌঁছে। সীমিত পরিমাণের এই খেজুর উপজেলার ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ের মধ্যে বিতরণের সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন আনুষ্ঠানিকভাবে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে খেজুর এবং অসহায়দের মাঝে যাকাতের অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জমান মনির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান'সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, পবিত্র রমজান মাসে সৌদি সরকারের পক্ষ থেকে পাওয়া এই উপহার এতিম ও প্রতিবন্ধী শিশুদের মাঝে বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে উপজেলা প্রশাসনের এমন মানবিক কার্যক্রম অব্যাহত। 

ভিওডি বাংলা/মোঃ লিটন সরকার/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক লাখ ইয়াবা হাতিয়ে বাহককে ছেড়ে দেন ওসি
এক লাখ ইয়াবা হাতিয়ে বাহককে ছেড়ে দেন ওসি
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা