• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

গণপরিবহনে পর্যাপ্ত তেল মিলবে কবে থেকে, যা জানালেন পরিবহনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৪ মার্চ ২০২৬, ০৪:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, শনিবার (১৪ মার্চ) রাত থেকে দেশের দূরপাল্লার বাস ও অন্যান্য গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ শুরু হবে।

শনিবার গুলিস্তানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, “দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং আজ (শনিবার) রাত থেকে থাকছে না। রাত থেকে পর্যাপ্ত তেল পাবে বাসগুলো।”

এর আগে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রভাব দেশের জ্বালানি সরবরাহে পড়ায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ৬ মার্চ থেকে ফিলিং স্টেশন থেকে যানবাহনে তেল সরবরাহে সীমা নির্ধারণ করেছিল।

সেই নির্দেশনার আওতায়: একটি মোটরসাইকেল সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারত, ব্যক্তিগত গাড়ি সর্বোচ্চ ১০ লিটার, এসইউভি বা মাইক্রোবাস ২০–২৫ লিটার, পিকআপ বা স্থানীয় বাস ৭০–৮০ লিটার ডিজেল, দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান বা কনটেইনার ট্রাক ২০০–২২০ লিটার তেল নিতে পারত।

এবারের নির্দেশনার ফলে গণপরিবহনের জন্য তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে, তবে ব্যক্তিগত যানবাহনের জন্য নতুন কোনো নিয়ম এখনও ঘোষণা করা হয়নি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সেনাপ্রধান
দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সেনাপ্রধান
সকলের মতামতের ভিত্তিতে জাতীয় গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্য প্রতিমন্ত্রী
সকলের মতামতের ভিত্তিতে জাতীয় গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্য প্রতিমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী