বিএনপিকে ধন্যবাদ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির এক নেতার বিরুদ্ধে মামলা হওয়ায় এবং পরে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে তিনি তার পূর্বের মন্তব্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
রবিবার (৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, “ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তি আর সৃষ্টি হবে না।”
এর আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে, রমনা থানার বিএনপি নেতা আশরাফুল ইসলাম রবিবার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। একই দিনে বিএনপি, পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় তাকে কারণ দর্শানোর নোটিশও প্রদান করে।
ভিওডি বাংলা/এমএস







