• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএনপি মিডিয়া সেল কমিটির বৈঠক শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক    ৮ মার্চ ২০২৬, ১০:১৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিডিয়া সেল কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রবিবার রাজধানীর গুলশানে বিএনপি মিডিয়া সেলের কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। বৈঠক পরিচালনা করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আখতার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, দৈনিক সময়ের আলো পত্রিকার উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান, বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবীবা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, এমপি।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মর্যাদায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ-এর চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।

বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে বিপুল ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয় এবং এসব উদ্যোগ দেশের কল্যাণ বয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।

সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সাফল্যের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নিবিড়ভাবে সম্পৃক্ত। এ সময় দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠক শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

ভিওডি বাংলা/সবুজ/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের ভিড়
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের ভিড়
জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল
জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল
জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তার দর্শন দেশের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ
মির্জা ফখরুল জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তার দর্শন দেশের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ