• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নেপালের নতুন সরকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

ভিওডি বাংলা ডেস্ক    ৯ মার্চ ২০২৬, ১০:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালের সম্প্রতি সফল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের জন্য দেশটির সরকার ও জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এছাড়া তিনি নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যয়ও প্রকাশ করেছেন।

সোমবার (৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রী বলেন, ৫ মার্চ অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন। তিনি উল্লেখ করেন, “এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া নেপালি জনগণের আকাঙ্ক্ষা, স্থিতিস্থাপকতা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তিরই প্রতিফলন।”

তারেক রহমান আরও বলেন, “আমাদের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও সুদৃঢ় করতে বাংলাদেশ নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার জন্য উন্মুখ।”

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে ‘জেন জি’ বিক্ষোভের ফলে কে পি শর্মা ওলি সরকারের পতনের পর ৫ মার্চ নতুন সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে তরুণদের ব্যাপক অংশগ্রহণ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। নির্বাচনে বালেন্দ্র শাহের রাষ্ট্রীয় স্বাধীন পার্টি (আরএসপি) বড় জয়ের পথে রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আরএসপি সরাসরি ভোটে ১৬৫টি আসনের মধ্যে ১২৫টি এবং সমানুপাতিক হারে ১১০টির মধ্যে ৫৮টি আসন জয় করে মোট ১৮৩টি আসন নিশ্চিত করেছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক