• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মামলা দিয়ে পাটওয়ারীর মুখ বন্ধ করা যাবে না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ৮ মার্চ ২০২৬, ১০:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

মিথ্যা মামলা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কর্মকাণ্ড থামানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এনসিপি মুখপাত্র ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম।

রোববার (৮ মার্চ) বরিশাল নগরের হালিমা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে আয়োজিত বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “আবারও আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মামলা দিয়ে পাটওয়ারীদের মুখ বন্ধ করা যাবে না। এক পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে।”

তিনি আরও বলেন, বিএনপিকে আওয়ামী লীগের মতো দেখতে চান না। “বিএনপি একটি ফ্যাসিবাদবিরোধী দল। গণঅভ্যুত্থানে বিএনপির নেতাকর্মীরা রাজপথে ছিল। কিন্তু যদি বিএনপি সেই রক্তের সঙ্গে বেঈমানি করে আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে এবং দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের আশ্রয় দেয়, তাহলে আমাদের রাজপথে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আর কোনো উপায় থাকবে না।”

বরিশালের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জাতীয় নির্বাচনে নানা ধরনের ইঞ্জিনিয়ারিং করে আমাদের অনেক প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে আমরা সেটি মেনে নিয়েছি। তবে স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি মেনে নেওয়া হবে না।”

ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন এনসিপি আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ।

এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের বরিশাল বিভাগীয় নেতারাও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক