• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ঢাবি শিক্ষার্থী পাভেলকে মারধর বিচ্ছিন্ন ঘটনা: স্বরাষ্ট্রমন্ত্রী

ভিওডি বাংলা ডেস্ক    ৯ মার্চ ২০২৬, ০৯:১৬ পি.এম.
বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধরের ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এ ঘটনাকে কোনোভাবেই ‘মব’ হিসেবে দেখা ঠিক নয়।

সোমবার (৯ মার্চ) কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মব-সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘দেশ থেকে মব চিরতরে বন্ধ হবে। এটাকে বাংলাদেশে আর প্রবেশ করতে দেওয়া হবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে। তিনি বলেন, ‘দেশে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে। কোনো অপরাধী বা সন্ত্রাসীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না।’

হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘হাদি হত্যায় সম্পৃক্ততার অভিযোগে ভারতে গ্রেপ্তার ২ আসামিকে দেশে ফিরিয়ে আনার জন্য জোর তৎপরতা চালানো হবে।’

এর আগে সোমবার ভোরে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শাহবাগ থানার সামনে ফেলে রেখে যাওয়া হয়।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক