• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জামায়াত আমির

ভিওডি বাংলা ডেস্ক    ৯ মার্চ ২০২৬, ০৭:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের সংকট আরও তীব্র হওয়ায় সরকারের কাছে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (৯ মার্চ) বিকেলে ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, “আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তেল নেওয়ার জন্য মানুষ বিপুল কষ্টে পড়ছে—কিলোমিটার দেড় লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে। রোজা রেখে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন, কারও গাড়ির তেল একেবারে শেষ হয়ে গেছে।”

ডা. শফিকুর রহমান বলেন, “এই সংকট শুধু সাধারণ মানুষের যাতায়াত নয়, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার ওপরও প্রভাব ফেলছে। সামনে ঈদের যাত্রা শুরু হবে—যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, মানুষের ঈদযাত্রা আরও কঠিন হয়ে উঠবে। আমরা আগেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম দ্রুত বিকল্প উৎস থেকে তেল সরবরাহের উদ্যোগ নিতে, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তাই সরকারের প্রতি আবারও অনুরোধ—দ্রুত উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক অংশীদার ও বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হোক।”

পোস্টের শেষে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার এবং অপ্রয়োজনে জ্বালানি ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে লিখেছেন, “আল্লাহ আমাদের সবাইকে এই সংকট থেকে উত্তরণের তাওফিক দিন।”

ভিওডি বাংলা/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৩
ছবি: সংগৃহীত
নাহিদ ইসলাম সরকার গণভোট ও জুলাই সনদকে এখনো অস্বীকার করছে
দেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত চলছে : সিপিবি
দেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত চলছে: সিপিবি