• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
এপ্রিলে সড়ক-নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ প্রাণহানি গণনাকেন্দ্রে হামলার অভিযোগ মমতার, ডিইও বলছে ‘ভিত্তিহীন’ ভারত পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান: উপপ্রধানমন্ত্রী কংগ্রেসের পর আরেকটি দলের সমর্থন চাইলেন বিজয় পশুবাহী পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: মীর শাহে আলম কেরাণীগঞ্জে ট্রাকে ৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার মধ্যরাতে হলের তালা ভেঙে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

ডাসারে র‍্যাবের অভিযানে ৯২বোতল ফেনসিডিলসহ আটক ১

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি    ৭ মার্চ ২০২৬, ১০:৪০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের ডাসার উপজেলায় র‍্যাব-৮ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্যসহ মোঃ হামীম বেপারী (৩২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর ইউনিয়নের সার্বিক পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হামীম বেপারী সাতক্ষীরা জেলার কাঠিয়া গ্রামের শাহিনুর বেপারীর ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে এক ব্যক্তি ভারতীয় মাদকের একটি বড় চালান নিয়ে বরিশালের দিকে যাচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‍্যাব-৮ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নেয়। প্রায় ঘণ্টা ব্যাপী তল্লাশি ও অভিযান শেষে গোপালপুর এলাকার সার্বিক পেট্রোল পাম্পের সামনে থেকে সন্দেহভাজন ওই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে ৯২ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাদ্রব্য (উইন ক্যারেক্স) উদ্ধার করা হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে র‍্যাব।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং স্থানীয়দের দেওয়া তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে, আটককৃত হামীম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা, মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রয় করে আসছিল।

এ বিষয়ে ডাসার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/তুহিন মৃধা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় মাদরাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ গ্রেপ্তার
বগুড়ায় মাদরাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ গ্রেপ্তার
দূর্গাপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
দূর্গাপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
রাজশাহীতে রেকর্ড পরিমাণ পেঁয়াজ চাষ, দামে হতাশ চাষিরা
রাজশাহীতে রেকর্ড পরিমাণ পেঁয়াজ চাষ, দামে হতাশ চাষিরা