• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফেনীতে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ২

ফেনি প্রতিনিধি    ২৩ জুন ২০২৬, ০২:০৬ পি.এম.
র‌্যাব-৭ এর অভিযানে উদ্ধার হওয়া গাঁজা ও আটক দুই মাদক কারবারি। ছবি: সংগৃহীত

ফেনী সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

সোমবার (২২ জুন) দুপুরে ফেনী-কুমিল্লা আঞ্চলিক সড়কের বিসিক রোড এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ছাগলনাইয়া এলাকার জিরো পয়েন্ট থেকে একটি যাত্রীবাহী বাসে করে গাঁজার বড় চালান ঢাকায় নেওয়া হচ্ছে। পরে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করে।

এক পর্যায়ে ‘স্টার লাইন’ পরিবহনের একটি বাস সেখানে পৌঁছালে যাত্রীদের সন্দেহজনক আচরণ দেখে তল্লাশি চালানো হয়। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন-ফেনীর ছাগলনাইয়া উপজেলার মধ্যম মটুয়া এলাকার মো. নুরুল আলম জানু (৪৫) এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা এলাকার মো. খোকন হাওলাদার (৫৫)।

র‌্যাবের দাবি, আটক ব্যক্তিদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ ও ট্রলি ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত। যাত্রীবেশে বাসযোগে গাঁজা পরিবহন করছিলেন তারা।

এ ঘটনায় আটক দুই আসামি ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
​নিখোঁজ ছাত্রনেতা সাইদুরকে দ্রুত উদ্ধারের দাবি ছাত্র ফেডারেশনের
​নিখোঁজ ছাত্রনেতা সাইদুরকে দ্রুত উদ্ধারের দাবি ছাত্র ফেডারেশনের
জুতার সূত্র ধরে শিপ্রা হত্যা মামলার রহস্য উন্মোচন
জুতার সূত্র ধরে শিপ্রা হত্যা মামলার রহস্য উন্মোচন
বিএনপির অফিসে জুয়ার আসর, ভিডিও ভাইরাল
বিএনপির অফিসে জুয়ার আসর, ভিডিও ভাইরাল