টপ নিউজ
আর্জেন্টিনার বিজয় মিছিলে ব্রাজিল সমর্থকদের ইট নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৬, ০৩:৫৯ এ.এম.

ছবি: সংগৃহীত
চট্টগ্রামের খুলশী থানার বাঘঘোনা মোড় এলাকায় আর্জেন্টিনার সমর্থকদের একটি মিছিলে চারতলা থেকে প্রথমে পানি, তারপর ইট নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনায় একজন আহত হয়েছেন।
সোমবার (২২ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
মো. রনি নামে এক আর্জেন্টিনা সমর্থক বলেন, “আজকে আর্জেন্টিনার খেলা শেষে বিজয় মিছিল বের করা হয়। ওই মিছিলটি নিয়ে যাওয়ার সময় চারতলা থেকে একটি ইটের খণ্ড নিক্ষেপ করা হয়। এই ঘটনায় একজন আহত হয়েছেন।”
মো. হৃদয় নামে আরেকজন সমর্থক বলেন, “ইট মাথায় পড়লে মারা যেতে পারতাম।”
খুলশী থানার এসআই মো. আলমগীর বলেন, “আর্জেন্টিনা সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় চারতলা থেকে ইট নিক্ষেপ করা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি।”
ভিওডি বাংলা/বিন্দু







