জাইমা রহমানকে সমালোচনা করে পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করার অভিযোগে সাবিদুল ইসলাম সিয়াম নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিয়াম আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের শাহনেওয়াজ মিয়ার ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
রোববার রাতে জেলার সদরের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুর নাগাদ ওই কলেজছাত্র আখাউড়া থানা হাজতে ছিলো। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাতে আখাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক পলাশ মিয়া ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রিফাতুল ইসলাম থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন ‘সাবিদুল ইসলাম সিয়াম’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে মন্তব্য করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।
এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ-উল ইসলাম জানান, এ বিষয়ে একাধিক লিখিত অভিযোগ পাওয়া গেছে। পরে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভিওডি বাংলা/বিন্দু







