• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তেলের পর্যাপ্ত মজুত, ৯ মার্চ আসছে আরও দুই তেলবাহী জাহাজ ডিএসসিসিতে প্রথম ‘পাবলিক হিয়ারিং ডে’: সরাসরি অভিযোগ জানালেন নাগরিকরা হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করবে না ইরান: পেজেশকিয়ান ইরানের হামলা: জরুরি বৈঠকে বসছে আরব লিগ ‘নিরাপত্তার স্বার্থে’ দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত খাল দখলদারদের আশ্রয় দিলে তাকেও আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অর্ধেক চিকিৎসক অনুপস্থিত মহেশপুরে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ আজ মধ্যপ্রাচ্যের আরও ২০ ফ্লাইট বাতিল ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে ভারত

স্পোর্টস ডেস্ক    ৭ মার্চ ২০২৬, ০৪:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশে ভারতের না খেলা নিয়ে ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা–সমালোচনা তৈরি হয়েছিল। বিষয়টি শুধু দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং কূটনৈতিক মহলেও এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পর সেই উত্তেজনা অনেকটাই কমে এসেছে বলে মনে করা হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসে সাদা বলের সিরিজ খেলতে ভারতীয় দল বাংলাদেশ সফরে আসতে পারে।

ভারতীয় ক্রিকেট বোর্ড গত বছরের আগস্টে বাংলাদেশ সফর স্থগিত করেছিল। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে তিনটি টি–টোয়েন্টি ও তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে আসবে ভারতীয় দল। তবে সম্প্রতি মোস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত ঘিরে ক্রিকেট অঙ্গনে তীব্র আলোচনা তৈরি হয়। অনেকের ধারণা ছিল, এই ঘটনায় দুই দেশের ক্রিকেট সম্পর্ক বেশ টানাপোড়েনে পড়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে বলে ধারণা করা হচ্ছে।

পরিস্থিতির এই পরিবর্তনের পেছনে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতাকেও একটি কারণ হিসেবে দেখা হচ্ছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বাংলাদেশের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজেও খেলাধুলার মানুষ। সাবেক ফুটবলার হিসেবে দায়িত্ব নেওয়ার পরই তিনি জানিয়েছিলেন, ক্রীড়া ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও উন্নত করতে চান।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আগের অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থে ক্রিকেটকে ব্যবহার করছিল বলে অভিযোগ ছিল। এখন সেই পরিস্থিতি নেই। ফলে দুই দেশের ক্রিকেট সম্পর্ক আগের মতো স্বাভাবিক হতে বাধা থাকার কথা নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিরনের বক্তব্য ‘অসম্মানজনক’: পিটার বাটলার
কিরনের বক্তব্য ‘অসম্মানজনক’: পিটার বাটলার
বিতর্কিত ক্যাচে ফাইনালে নিউজিল্যান্ড
বিতর্কিত ক্যাচে ফাইনালে নিউজিল্যান্ড
পাকিস্তান সিরিজেও দলে নেই সাকিব
পাকিস্তান সিরিজেও দলে নেই সাকিব